
জমি কেনা জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। একটু অসতর্কতা হাজার হাজার টাকা এবং বছরের পর বছর মামলার কারণ হতে পারে। নিচে জমি কেনার আগে অবশ্যই যাচাই করার ৭টি বিষয় দিলাম।
১. মালিকানার দলিল (Title Deed) যাচাই
জমির মূল দলিল যাচাই করুন। দলিলের ধারাবাহিকতা ঠিক আছে কিনা, কার নামে দলিল, কত তারিখের — সবই পরীক্ষা করুন।
২. নামজারি / মিউটেশন (Mutation)
জমি কেনার আগে বর্তমান মালিকের নামে নামজারি হয়েছে কিনা দেখুন। নামজারি ছাড়া জমির মালিকানা সম্পূর্ণ হয় না।
৩. খতিয়ান (Khatian / Record of Rights)
সর্বশেষ খতিয়ানে জমির মালিক কে, কত শতাংশ, কী ধরনের জমি — সব যাচাই করুন।
৪. ওয়ারিশ সনদ (Heirship Certificate)
যদি জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়, তবে বিক্রেতার ওয়ারিশ সনদ অবশ্যই দেখুন। সব ওয়ারিশের সম্মতি ছাড়া জমি বিক্রি বৈধ নয়।
৫. হোল্ডিং ট্যাক্স ও খাজনা পরিশোধ
জমির সব খাজনা ও হোল্ডিং ট্যাক্স পরিশোধিত কিনা যাচাই করুন। বকেয়া থাকলে পরবর্তীতে নতুন মালিককেই দিতে হতে পারে।
৬. সরকারি বাধা (Government Acquisition)
জমি সরকারি অধিগ্রহণের আওতায় আছে কিনা, বা কোনো ব্যাংক ঋণের বিপরীতে বন্ধক আছে কিনা যাচাই করুন।
৭. সীমানা ও দখল যাচাই
জমির সীমানা সরেজমিনে পরিদর্শন করুন। দখল আছে কিনা, কেউ অবৈধভাবে দখল করে আছে কিনা দেখুন।
আইনজীবীর ভূমিকা
জমি কেনার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন করান। সামান্য খরচে আপনি লাখ লাখ টাকার মামলা থেকে বাঁচতে পারবেন।